লেবাননের বেকা উপত্যকায় সিরীয় শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। কাব ইলিয়াস শহরের এই শরণার্থী শিবির আগুনের লেলিহান শিখা ও ধোয়ায় ছেয়ে গেছে।
লেবাননের রেডক্রস জানিয়েছে, ৭০০ শরণার্থীকে শিবির থেকে সরিয়ে নেয়া হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে, অগ্নিকাণ্ডে শিবিরের ৯৩টি তাঁবুর মধ্যে ৯০টি ধ্বংস হয়েছে। লেবাননে ১০ লাখ নিবন্ধিত সিরীয় শরণার্থী রয়েছে, তবে ধারণা করা হয় প্রকৃত সংখ্যা ১৫ লাখেরও বেশি।
ছয় বছর ধরে সিরিয়ায় চলমান সহিংসতায় ৪০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদের অনেকে লেবাননসহ পার্শ্ববর্তী দেশগুলোয় শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
