মেহজাবিনের ‘ভালোবাসি আজও’

আপডেট : ০৩ জুলাই ২০১৭, ০৮:৫৭
 
প্রতিদিনের মতো আজও অফিস শেষে আবির সিঙ্গারা খেতে আসে তার পরিচিত দোকানটিতে। হঠাৎ তার চোখ পড়ে ছেঁড়া এক টুকরো কাগজে, যেটা দিয়ে সিঙ্গারা দেওয়া হয়েছে তাকে। কাগজের লেখাগুলো তার অনেক চেনা। কাগজের সূত্র ধরে সে দোকানীর কাছ থেকে আরিশার একটি ডায়েরির সন্ধান পায়।
 
ডায়েরি লিখতে ভালোবাসতো আরিশা। আবির ফিরে যায় সেই ১০ বছর আগে। ভালোবেসে একটি চিঠি দিয়েছিলো আবির আরিশাকে। কিন্তু তার কিছুদিনের মধ্যেই আরিশা কানাডা চলে যায়। পরে আবির জানতে পারে ওখানে আরিশার বিয়ে হয়ে গেছে। কিন্তু ১০ বছর পর এই ডায়েরিটা পাবার পর আবির জানতে পারে, আরিশা তাকে ভালোবাসে।
 
আবির হন্যে হয়ে খুঁজতে থাকে আরিশার ঠিকানা। এরই মাঝে আবিরের স্কুুল ফ্রেন্ড সামির দেশে ফিরে অনেক বছর পর। আবিরকে সে তার বিয়ের সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেয়। আবিরকে হবু বউয়ের সাথে পরিচয় করাতে নিয়ে যায় সামির। কিন্তু এ কী?
 
এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘ভালোবাসি আজও’। জাফরীন সাদিয়া’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমূল হক বাপ্পী। অভিনয় করেছেন- অপূর্ব, মেহজাবিন, নাঈম, কাজী উজ্জ্বল প্রমূখ।
 
ইত্তেফাক/আনিসুর