আবারো মা হবেন শাহিদ-পত্নী মীরা, জানালেন নিজে

আপডেট : ০৩ জুলাই ২০১৭, ১০:৪২
 
২০১৫-তে বিয়ে। ২০১৬-এ কন্যা মিশার জন্মের পর আবারো মা হতে চলেছেন শাহিদ কাপূরের স্ত্রী মীরা? এই প্রশ্নটাই এখন ঘুরছে ভারতীয় মিডিয়ায়। কারণ মীরার সাম্প্রতিক একটি সাক্ষাৎকার।
 
গণমাধ্যম ‘মিড ডে’কে দেওয়া ওই সাক্ষাৎকারে মীরার কাছে জানতে চাওয়া হয় তার ক্যারিয়ার পরিকল্পনা কী? উত্তরে তিনি জানান, পরিবারকে সময় দেওয়ার পর বাকি সময়টা তিনি ক্রিয়েটিভ কিছু করতে চান। যদিও সেটা অভিনয় নয় বলে দাবি মীরার। সেটা কী তা নিয়েও স্পষ্ট ভাবে মুখ খোলেননি তিনি।
 
এরপরে তাকে প্রশ্ন করা হয়, ঠিক কবে নাগাদ তিনি এই ‘অন্য কিছু’ করতে চাইছেন? তখনই মীরা বলেন, আরও এক সন্তানের মা হওয়ার পরই এই বিষয়টা নিয়ে ভাবব।
 
এই সাক্ষাৎকারের পরই জল্পনা শুরু হয়েছে, মীরা কি আবার মা হতে চলেছেন? সে বিষয়ে সরাসরি মুখ খোলেননি মীরা। শাহিদের তরফেও এখনও কিছু জানানো হয়নি।
 
ইত্তেফাক/আনিসুর