রাশিয়া সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

আপডেট : ০৩ জুলাই ২০১৭, ১৪:০৪
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার এক আনুষ্ঠানিক সফরে রাশিয়া যাচ্ছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে চীনা প্রেসিডেন্ট এ সফর করছেন।
 
জানা গেছে, আগামী তিন ও চার জুলাই রাশিয়ায় অবস্থান করবেন শি জিনপিং।  রাশিয়ার সরকারি বার্তা সংস্থা- তাস এ খবর জানাচ্ছে।
 
রাশিয়ান কর্মকর্তাদের বরাতে জানা যাচ্ছে, শি’র সফরকালে সার্বিকভাবে দুই দেশের কৌশলগত সহযোগিতা ও চলমান বিশ্ব পরিস্থিতি এবং আঞ্চলিক বিষয়সমুহ নিয়ে আলোচনা হবে। এছাড়া সফরকালে উভয় দেশের মধ্যে অর্থনৈতিক, ব্যবসা-বাণিজ্য, শিল্প, পরিবহন ও কৃষি সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তাস।
 
ইত্তেফাক/সেতু