মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বৃহস্পতিবার সাক্ষাতের পরিকল্পনা করেছেন। হামবুর্গে জি২০ শীর্ষ সম্মেলনের আগে এ সাক্ষাতে তারা কৌশলগত দ্বি-পাক্ষিক আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
মার্কেলের মুখপাত্র স্টিফান সিবার্ট জানান, সম্মেলনের আগে তাদের মধ্যে এ সাক্ষাত হবে। সম্ভবত বৃহস্পতিবার সন্ধ্যায় এ সাক্ষাত হতে পারে। তবে এক বিবৃতিতে হোয়াইট হাউস জানাচ্ছে, এ দুই নেতা সোমবার টেলিফোনে কথাও বলেছেন।
ট্রাম্প ও মার্কেলের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার পর হোয়াইট হাউস জানায়, এ সময় তারা জলবায়ু ইস্যু, ব্যবসা-বাণিজ্যে নারী উদ্যোক্তাদের নিয়ে আলোচনা করেন। ওই বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট সম্মেলনের সফলতার জন্য মার্কেলকে সহযোগিতা করতে চাচ্ছেন। এএফপি।
ইত্তেফাক/সেতু
