বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। দেশের সীমান ছাড়িয়ে তিনি এখন পাশের দেশেও সমান পরিচিত। সৌন্দর্য্য ও মেধার সমন্বয়ে দুই বাংলাতেই সমান জনপ্রিয়তা অর্জন করেছেন মিম।
তার প্রমাণ পাওয়া যায় ভারতের বহুল প্রচারিত ও জনপ্রিয় ফেমিনার প্রচ্ছদে মিমের অবস্থানের। ভারতের টাইমস অব ইন্ডিয়ার ম্যাগাজিন ফেমিনার বাংলা সংস্করনের জুলাই সংখ্যার কাভার স্টোরি করা হয়েছে বাংলাদেশের অভিনেত্রী মিমকে নিয়ে।
ম্যাগাজিনের আঞ্চলিক সম্পাদক হেমছায়া দে সোমবার ফেসবুকে সেই কাভার পোস্ট দিয়ে নিজেই ভক্তদের এই কথা জানিয়েছেন।
ইত্তেফাক/রেজা
