দীর্ঘদিন পর আবারও টেলিফিল্ম নির্মাণ করেছেন আফসানা মিমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উন্নয়ন উদ্যোগের প্রান্তিক পর্যায়ের মানুষের যে সাফল্য, সেই সাফল্যকে উপজীব্য করে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘রূপকথা নয়’।
হারুন রশীদ রচিত এই বিশেষ টেলিফিল্মটি নির্মাণ করেছেন গুণী অভিনেত্রী ও নাট্য নির্মাতা আফসানা মিমি। এরইমধ্যে টেলিফিল্মটির শুটিং সম্পন্ন হয়েছে।
টেলিফিল্মটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সদ্যপ্রয়াত অভিনেতা নাজমুল হুদা বাচ্চু, খায়রুল আলম সবুজ, ওয়াহিদা মল্লিক জলি, আজিজুল হাকিম, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সাঈদ বাবু, সানজিদা প্রীতি, শর্মীমালা, জাহাঙ্গীর, সঙ্গীতা, রিয়াদ, আফসানা মিমির প্রতিষ্ঠান বিএফটিএ’র শিক্ষার্থী আরিয়ান, হামিদ, সজীব, কামাল, মতিন, রাজু, মিলন, জাহিদ, পুষ্পিতা ও বিএফটিএ’র ‘ইচ্ছেতলা’র শিক্ষার্থী পৃথা।
টেলিফিল্মটি নির্মাণ প্রসঙ্গে আফসানা মিমি বলেন, ‘আমি একক নাটক বা টেলিফিল্ম নির্মাণ করতে খুব পছন্দ করি। যে কারণে এই কাজটি করতে গিয়েও আমার ভীষণ ভালো লেগেছে।’ ‘রূপকথা নয়’ টেলিফিল্মটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে।
ইত্তেফাক/আনিসুর
