২৩৩ প্রতিষ্ঠান অপসারণের নির্দেশ

আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১৩:২০
 
রাজধানীর গুলশান, বনানী ও ধানমন্ডি আবাসিক এলাকায় অবস্থিত প্রায় ২৩৩টি বাণিজ্যিক ও আবাসিক স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।আগামী দশমাসের মধ্যে এইসব প্রতিষ্ঠান রাজউকের অনুমোদন নিতে ব্যর্থ হলে উচ্ছেদ করতে আইনগত কোন বাঁধা থাকবে না।
 
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।
 
উল্লেখ্য, গত বছরের ১লা জুলাই হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পরই রাজউক আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক ও আবাসিক স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেয়। এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ২৩৩টি প্রতিষ্ঠান হাইকোর্টে রিট করে। ওই রিটের পরিপ্রেক্ষিতে নোটিশের কার্যক্রম স্থগিত করে রায় দেয়ার পাশাপাশি রুল জারি করে হাইকোর্ট। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে আজ বুধবার হাইকোর্ট উপরোক্ত রায় দেয়।
 
ইত্তেফাক/এমআর