প্রথমবারের মতো বেসরকারি মালিকানায় পরিচালিত বিমানবন্দরের উদ্বোধন করতে যাচ্ছে ভিয়েতনাম। বার্তা সংস্থা- সিনহুয়ার খবরে জানা গেছে, আগামী ২০১৮ সালের মার্চের শেষের দিকে দেশটির উত্তরাঞ্চলীয় কুয়াংনিন প্রদেশের এই বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে।
বুধবার বিমানবন্দরটির বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও স্থানীয় ডেভেলপার কোম্পানি সানগ্রুপ জানায়, ভ্যান ডন এলাকায় প্রায় ৩৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ভ্যান ডন বিমানবন্দরটি অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনারও উপযোগী করে নির্মাণ করা হচ্ছে।
IMG0
২০২০ সাল নাগাদ বিমানবন্দরটি বছরে ২০ লাখ যাত্রীকে সেবা দিতে পারবে। ২০৩০ সাল নাগাদ এটি প্রতি বছর ৫০ যাত্রীকে সেবা দিতে পারবে। প্রথম বছরে বিমানবন্দরটি চার লাখ থেকে পাঁচ লাখ যাত্রীকে সেবা দিতে পারবে বলে আশা করা হচ্ছে। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
