৫ লাখ মেট্রিক টন লবন আমদানির সিদ্ধান্ত

আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১৭:৩২
দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে পাঁচ লাখ মেট্রিক টন অপরিশোধিত লবন আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্ততে বলা হয়, লবনের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয় পাঁচ লাখ মেট্রিক টন অপরিশোধিত লবন আমদানির সিদ্ধান্ত নিয়েছে। লক্ষ্যমাত্রার তুলনায় দেশে লবন উত্পাদন কম হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
 
শিল্প মন্ত্রণালয়ের হিসাবে এ বছর দেশে লবনের চাহিদা ১৫ দশমিক ৭৬ লাখ মেট্রিক টন, এর বিপরীতে দেশে লবন উত্পাদন হয়েছে ১৩ লাখ ৬৪ হাজার মেট্রিক টন। ঘাটতি রয়েছে দুই লাখ ১২ হাজার মেট্রিক টন। ঘুর্ণিঝড় ‘মোরা’ এবং বৃষ্টির কারণে এ বছর লবন উত্পাদন ব্যাহত হয়েছে।
ইত্তেফাক/এএম।