নকলায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

আপডেট : ০৫ জুলাই ২০১৭, ২১:১০
 
শেরপুরের নকলা উপজেলার বারমাইসা গ্রামের সাইদুল ইসলাম (৩০) নামে এক অটোরিকশা চালক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। তিনি ওই গ্রামের আব্দুল শেখের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে সাইদুল ইসলাম তার নিজ ঘরের বিদ্যুৎ লাইনে অটোরিকশা চার্জে বসাতে গেলে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/জামান