ফেনীর সোনাগাজীতে তুচ্ছ ঘটনার জেরে এক ঘুষিতে মো. নাছির উদ্দিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ঢাকা নেয়ার পথে সোনাগাজী সরকারি হাসপাতাল স্ট্যান্ডে এলাকায় তার মৃত্যু হয়।
সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (টিএসও) নুরুল আলম জানান, বেলা সাড়ে ১১ টার দিকে সরকারি হাসপাতাল স্ট্যান্ড সংলগ্ন জাহান ফার্মেসির কর্মচারী এনামুল হক তুচ্ছ ঘটনার জেরে মো. নাছির উদ্দিনের বুকে ঘুষি দেন। ঘুষির পরই ওই যুবক রাস্তায় পড়ে যান। স্থানীয়রা নাছিরকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেলা সদর হাসপাতালে নিলে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন। দুপুরে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।
ইত্তেফাক/ইউবি
