উখিয়ায় পাহাড় ধসে নিহত ২, নিখোঁজ ১

আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১৮:১০
 
কক্সবাজারের উখিয়া উপজেলায় আবারো পাহাড় ধসে শিশুসহ দুই জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরো একজন।
 
উখিয়া উপজেলায় পাহাড়ে অবস্থিত পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়ায় গতকাল বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজের উদ্ধারে তৎপরতা চলছে বলে জানা গেছে।
 
টানা ভারী বৃষ্টিতে পাহাড়ধস ও প্রাণহানির আশঙ্কায় গেল কয়েকদিন ধরে মাইকিং করে সর্তক করা হচ্ছে ঐ এলাকায়।
 
 
 
ইত্তেফাক/আনিসুর