ফেনী-৩ আসনে আওয়ামী লীগের মনোননয়ন চান রোকেয়া প্রাচী

আপডেট : ০৬ জুলাই ২০১৭, ২০:১৯
বরেণ্য অভিনয়শিল্পী ও নির্মাতা রোকেয়া প্রাচী আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনি। ফেনী-৩ আসন ( সোনাগাজী) থেকে তাকে নির্বাচনে দেখা যেতে পারে। আর এজন্য এলাকায় বিভিন্ন সংগঠনের অনুষ্ঠানেও দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে।
 
জানোগেছে, রোকেয়া প্রাচীকে ফেনী-৩ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন ফেনী জেলা শ্রমিক লীগ। সংগঠনটির ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে সভাপতি শামসুদ্দোহা দুলাল ও সাধারণ সম্পাদক জালাল আহম্মদ হাজারী সমর্থন দেন বলে জানান প্রাচী।
 
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpermalink.php%3Fstory_fbid%3D447459665652890%26id%3D100011665802486&width=500" width="500" height="721" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true"></iframe>
 
বুধবার (৫ জুলাই) দুপুরে ফেনী শহরে অনুষ্ঠিত ঈদপূনর্মিলনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম। বিশেষ অতিথি ছিলেন ফেনী-৩ আসনের সম্ভাব্য প্রার্থী রোকেয়া প্রাচী।
 
রোকেয়া প্রাচী বলেন, আগামী নির্বাচনে ফেনী-৩ আসন থেকে জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেবেন আমারা সকলে মিলে নৌকাকে বিজয়ী করতে কাজ করে যাব। নৌকার বিজয়ে আমরা সবাই এক ও অভিন্ন।
 
ইত্তেফাক/রেজা