ভারতের বেঙ্গালুরুর পঁচিশ ও একুশ বয়সের দুই তরুণী। অনেক আগ থেকেই একে অন্যের প্রেমে পড়েন। সম্প্রতি কোরামঙ্গলা মন্দিরে গিয়ে বিয়ে করেছেন তারা। কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানা গেছে।
IMG0
ওইসব প্রতিবেদনে বলা হচ্ছে, বিয়ে করেও পার পাচ্ছেন না এই নব বিবাহিতা দম্পতি। ভারতীয় আইনে সমকামী বিবাহ বৈধ হলেও, এই বিয়েকে কোনোভাবেই মানতে পারছেনা তাদের পরিবার। এর মধ্যে বিজয়নগর থানায় অভিযোগ দায়ের করেছে ২১ বছরের ওই তরুণীর পরিবার। এমনকী দুই বান্ধবীর কাউন্সিলিংয়েরও দাবি তুলেছেন তারা।
IMG1
বেঙ্গালুরু মিরর সূত্রে জানা গেছে, এটাই বেঙ্গালুরুর প্রথম সমকামী বিয়ে। দু’জনের মধ্যে বয়সে বড় তরুণী একটি কল সেন্টারে কাজ করেন। ছোটজন বেসরকারি একটি কলেজে পড়েন। পেইং গেস্ট হিসাবে থাকেন তিনি। পুলিশের কাছে কল সেন্টারে কাজ করা তরুণী জানান, তিনি বহুদিন ধরেই তার এই ছোট ‘বোন’কে পছন্দ করতেন। সেসময় একবার প্রেমের প্রস্তাব দিলেও প্রাথমিকভাবে তাতে আপত্তি জানিয়েছিলেন ‘বোন’। কিন্তু হাল ছাড়েননি ওই তরুণী। বোনকে এখন নিজের ‘স্ত্রী’ হিসাবে পরিচয় দিতে চান তিনি। মলে গিয়ে ‘স্ত্রী’কে ওয়েস্টার্ন পোশাক আর দামি উপহার কিনে দিতে চান বলেও জানিয়েছেন ওই তরুণী।
IMG2
বহু বছরের ঘনিষ্ঠ সম্পর্কের পর অবশেষে এ বছরেরই মে মাসে পালিয়ে গিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন দুই তরুণী। মন্দিরে গিয়ে বিয়েও করেন। বিয়ের পর থেকেই বাড়তে থাকে পরিবারের আপত্তি। পরিবারের তরফে পুলিশে অভিযোগ জানানোর পর স্বেচ্ছাসেবী সংগঠনের কাছেও যান ওই দুই তরুণী। আদালতে ওই দুই তরুণীর আইনজীবী জানান, ওই দুই তরুণী ভালোবাসার সম্পর্কে রয়েছেন এবং তারা একে অপরের সঙ্গে সুখে আছেন। কিন্তু সাবালিকা হওয়ায় ওই দুই তরণীর বিরুদ্ধে এখনই কোনো ব্যবস্থা নেয়নি ভারতীয় পুলিশ। তবে পরিবারের দাবিতে তাদের কাউন্সিলিং শুরু হয়েছে জানিয়েছে পুলিশ। ইন্ডিয়ান এক্সপ্রেস।
ইত্তেফাক/সেতু
