খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২৩:২৫

খুলনায় সড়ক দুর্ঘটনায় রজব আলী রাজু (৫৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নগরীর খানজাহান আলী থানার শিরোমনি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে শিরোমনি বাইপাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ফুলতলাগামী মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রজব আলী রাজু গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/আরকেজি