ইউনেস্কোর সম্মতি প্রমাণ করে শেখ হাসিনাই সঠিক: হানিফ

আপডেট : ০৭ জুলাই ২০১৭, ২০:১৪
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘রামপাল বিদ্যুত কেন্দ্র স্থাপনে ইউনেস্কোর সম্মতি প্রমাণ করে শেখ হাসিনার সরকারের সকল সিদ্ধান্তই সঠিক।
 
তিনি বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের দুঃশাসনের কবলে পড়ে দেশ ধ্বংসের মুখোমুখী হয়েছিল। তারা বিভিন্ন জায়গায় লবিং করে রামপাল বিদ্যুত কেন্দ্র বন্ধ করার ষড়যন্ত্র করেছিল, কিন্তু তা কার্যকর হয়নি।
 
শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ নিজ বাসভবনে দলীয় নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে হানিফ বলেন, আগামী নির্বাচন ২০১৯ সালের জানুয়ারি অথবা ২০১৮ সালের ডিসেম্বরের মাঝামাঝি অনুষ্ঠিত হবে এবং শেখ হাসিনার সরকার ক্ষমতায় থেকেই বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইত্তেফাক/এএম।