সাতক্ষীরার তালায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে সাদ্দাম হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে।
সাদ্দাম মোবারকপুর গ্রামের হায়দার শেখের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা একটি গ্রামের বাঁশ বাগানের ভেতরে এ ঘটনা ঘটে। এতে তালা থানায় মামলা হয়েছে।
স্থানীয়রা জানায়, তালা সদরের মোবারক গ্রামের হায়দার শেখের ছেলে সাদ্দাম শেখ ওই ছাত্রীকে ফুঁসলিয়ে বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করে। এসময় স্থানীয় লোকজনের উপস্থিতি বুঝতে পেরে সাদ্দাম কৌশলে পালিয়ে যায়। ওই রাতেই মেয়ের মা বাদী হয়ে সাদ্দাম হোসেনকে আসামী করে তালা থানায় মামলা করে।
তালা থানার ওসি মো. হাসান হাফিজুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরই অভিযান পরিচালনা করে উপজেলা সদরের খাজরা এলাকা থেকে সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে ভিকটিমকে মেডিকেল টেস্ট করার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষণকারী সাদ্দামকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/জামান
