বিদ্রোহী নেতার মৃত্যু বার্ষিকীতে কাশ্মীরে অচলাবস্থা

আপডেট : ০৮ জুলাই ২০১৭, ১৫:১৯
ভারত শাসিত কাশ্মীর কার্যত অচল হয়ে পড়েছে। শনিবার ওই অঞ্চলে কারফিউ জারি, ইন্টারনেট সেবা বন্ধ এবং হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে। সংঘাতপূর্ণ এ অঞ্চলে বিপুলভাবে জনপ্রিয় বিদ্রোহী এক নেতার মৃত্যুবার্ষিকী পালনের প্রেক্ষাপটে এ অচলাবস্থা তৈরি হয়েছে বলে জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। 
IMG0
কাশ্মীরের বাসিন্দারা জানান, তারা জনগণের চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করতে দেখেছেন। এদিকে গ্রামবাসীরা জানান, তারা ঘরের বাইরে বের হলে গুলি করা হবে বলে জানানো হয়েছে।
IMG1
জানা গেছে, এক বছর আগে সরকারি বাহিনীর সদস্যরা স্থানীয়ভাবে বিপুল জনপ্রিয় বিদ্রোহী নেতা বুরহান ওয়ানিকে গুলি করে হত্যা করার পর থেকেই বিতর্কিত এ অঞ্চলে ভারতের শাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সেখানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করলে বিগত কয়েক মাসে প্রায় ১শ’ জন নিহত ও বহু আহত হয়।
IMG2
বিচ্ছিন্নতাবাদী নেতারা ওয়ানির মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শনিবার থেকে সপ্তাহব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে। ফলে কাশ্মীর উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সেখানে কারফিউ জারি করে হাজার হাজার সেনা মোতায়েন করেছে ভারতের সরকার। এএফপি।
 
ইত্তেফাক/সেতু