বরিশালের গৌরনদী উপজেলায় এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে (১২) ধর্ষণ করার অভিযোগে আবু তালেব সরদার (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ ওঠে ওই ছাত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এরপর এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে শুক্রবার রাতে গৌরনদী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ শনিবার ভোররাতে অভিযান চালিয়ে দক্ষিণ বিজয়পুর গ্রাম থেকে আবু তালেবকে গ্রেফতার করে।
গৌরনদী মডেল থানার ওসি ফিরোজ কবির জানান, গত ১৫ ফেব্রুয়ারি বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে আবু তালেব। এরপর সে বিভিন্ন সময়ে ওই স্বুলছাত্রীকে ধর্ষণ করে। কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়। ধর্ষণের ফলে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি চোখে পড়ে তার বাবা মার। চিকিৎসকের কাছে গেলে জানতে পারে তাদের মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। একপর্যায়ে স্কুলছাত্রী ধর্ষণের কথা বলে দেয় তার বাবা-মাকে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মো. তরিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে আবু তালেব। শনিবার দুপুর ১২টার দিকে আবু আলেব সরদারকে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন। অন্যদিকে ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/জামান
