আজ আবার বসছে সংসদের অধিবেশন

আপডেট : ০৯ জুলাই ২০১৭, ০৮:৫৯
 
টানা ৯ দিন বিরতির পর আজ রবিবার বিকাল পাঁচটায় আবার বসছে সংসদ অধিবেশন। 
 
গত ২৯ জুন সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পাসের পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নয়দিনের জন্য অধিবেশন মূলতবি করেন। 
 
চলতি ষষ্ঠদশ অধিবেশনটি আগামী ১৩ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।
 
ইত্তেফাক/কেকে