চিকুনগুনিয়া, তবু বসে থাকতে রাজি নন আইরিন

আপডেট : ০৯ জুলাই ২০১৭, ০৯:১৪
 
অভিনেত্রী আইরিন, কাজ নিয়ে ব্যস্ত থাকতেই পছন্দ করেন। অসুস্থতায় পড়ে এভাবে কাজকর্ম গুটিয়ে আটকে থাকতে হবে, চিন্তাই করতে পারেননি। আইরিনের এখন সেই অবস্থা।
 
চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত হয়ে আইরিন নিজের গ্রামের বাড়িতে বিশ্রামে আছেন ঠিকই, কিন্তু এদিকে ছবির কাজের জটলায় খুবই সঙ্কটে পড়ে গেছেন। কারণ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এ অবস্থায় কোনো শুটিংয়ের কাজ করতে পারবেন না।
 
তবুও নিজের কাজ এরই ভেতরে শুরু করেছেন। আইরিনের কথায়, ‘দেখুন, বসে থাকি কী করে। কারণ কমিটমেন্টেরও একটা ব্যাপার রয়েছে। ছবির কাজের ক্ষেত্রে টিম ওয়ার্ক নষ্ট করা যায় না। কিন্তু এই জ্বরে যে এভাবে আমি ক্ষতিগ্রস্ত হবো ভাবিনি!’
 
ইত্তেফাক/আনিসুর