মৌলভীবাজারে জেএমবি সদস্যকে যাবজ্জীবন

আপডেট : ০৯ জুলাই ২০১৭, ২২:৪৮
মৌলভীবাজারে অস্ত্র ও বিস্ফোরক মামলায় লুৎফুর রহমান হারুন নামে এক জেএমবি সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 
 
রবিবার দুপুর ১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম এ আদেশে দেন। জঙ্গি লুৎফুর রহমান হারুন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের উত্তর বুধপাশা এলাকার মো.  আজির উদ্দিনের ছেলে।
 
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৫ জুন কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের উত্তর বুধপাশা এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি সদস্য লুৎফুর রহমান হারুনকে পুলিশ গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কুলাউড়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।
 
 
ইত্তেফাক/ইউবি