মানিকগঞ্জে স্ত্রীর যৌতুক মামলায় যুবকের কারাদণ্ড

আপডেট : ০৯ জুলাই ২০১৭, ২১:০৫
মানিকগঞ্জে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় আবু বকর সিদ্দিক নামে এক যুবকের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
 
রবিবার মানিকগঞ্জের  নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে  বিচারক (জেলা জজ) হাছিনা রৌশন জাহান এই রায় ঘোষণা করেন।
 
মানিকগঞ্জে  নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে  স্পেশাল পিপি একেএম নূরল হুদা রুবেল জানান, ২০০৯ সালে ৩ জুলাই বাদী শাহনাজ বেগমের সঙ্গে সদর উপজেলা মকিমপুর গ্রামে হাজী আব্দুল আজিজের ছেলে আবু বকর সিদ্দিকের বিয়ে হয়। বিয়ের পর আবু বকর সিদ্দিকী তার স্ত্রীর কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। শাহানাজ বেগম যৌতুক এনে দিতে  অপরাগতা প্রকাশ করে। পরে আবু বকর সিদ্দিকী  ও তার বাড়ি লোকজন শাহনাজকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এই ঘটনায়  শাহনাজ বেগম বাদী হয়ে মামলা করেন।
 
ইত্তেফাক/ইউবি