নিশো-অপর্ণার ‘শ্বশুরালয় মধুরালয়’

আপডেট : ১০ জুলাই ২০১৭, ০৯:০৬
 
অভিনেতা আফরান নিশো ও অপর্ণা অনেকদিন পর আবারও একই নাটকে অভিনয় করছেন। আলভী আহমেদের রচনায় ও নির্দেশনায় নিশো ও অপর্ণা ‘শ্বশুরালয় মধুরালয়’ নামের ধারাবাহিকে অভিনয় করছেন। এই ধারাবাহিকটি ৫২ পর্বের একটি ফ্যামিলি ড্রামা। 
 
এতে অভিনয় প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘আলভী আহমেদের নির্দেশনায় এবারই প্রথম কাজ করছি। আর অপর্ণার সঙ্গে এর আগেও বেশ কয়েকটি কাজ করেছি। তার সঙ্গে আমার অভিনয়ের রসায়ন বেশ জমে ওঠে।’ 
 
অপর্ণা বলেন, ‘আলভী আহমেদের নির্দেশনায় আমার দ্বিতীয় ধারাবাহিক। আফরান নিশোর সঙ্গে কাজ করতে সবসময়ই আমার ভালো লাগে। কারণ তার কাছ থেকে অভিনয়ের টুকিটাকি বেশকিছু শেখা যায়। বেশ আন্তরিকতা নিয়ে কাজটি করেছি। আশা করি ভালো লাগবে দর্শকদের।
 
ইত্তেফাক/আনিসুর