বুধবার শিল্পকলায় ‘গণ্ডার’

আপডেট : ১০ জুলাই ২০১৭, ১০:০৫
 
আগামী ১২ জুলাই বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হতে যাচ্ছে প্রাচ্যনাটের ‘গণ্ডার’। ফরাসী লেখক ইউজিন আইনেস্কোর নাটক ‘দ্য রাইনোস’ নাটকটি বাংলায় অনুবাদ করেছেন জহুরুল হক।
 
নাটকটির নির্দেশনায় রয়েছেন কাজী তৌফিকুল ইসলাম এবং সঙ্গীত পরিচালনায় থাকছেন রাহুল আনন্দ। ইউজিন আইনেস্কো নাটকটি লিখেছেন ১৯৫৯ সালে। এটি একটি ব্যাঙ্গাত্মক নাটক। লেখক তার চারপাশে ঘটে যাওয়া নানা অন্যায় অবিচারকে ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে উপস্থাপন করেছেন এই নাটকের মাধ্যমে।
 
প্রাচ্যনাট নাটকটি মঞ্চে আনে ২০০৩ সালে। গণ্ডার নাটকে আইনেস্কো এ সময়ের প্রকৃত রূপ সামনে আনার জন্য রূপকের আশ্রয়ে দেখিয়েছেন। তিনি হিতোপদেশ প্রচার বা নাটকের গতানুগতিক রেওয়াজ মানার প্রয়াসীও না হয়ে বরং অন্তঃসারশূন্য প্রচলিত রীতিনীতি, সমাজের প্রতিষ্ঠানগুলো এবং নিজে’সহ সব ধরনের লোকদেরকে অনবরত খুঁচিয়ে মজা করার চেষ্টা করেছেন।
 
ইত্তেফাক/আনিসুর