যুক্তরাষ্ট্রগামী কুয়েত এয়ারলাইন্সের বিমানে ল্যাপটপ ও ট্যাব পরিবহণের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ওয়াশিংটন। রবিবার এক বিবৃতিতে এখবর জানিয়েছে কুয়েত এয়ারলাইন্স।
আমিরাতের পতাকাবাহী এ এয়ারলাইন্স এক টুইটার বার্তায় জানায়, ‘এখন থেকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কগামী আমাদের যাত্রীরা তাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রয়োজনীয় সকল ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে নিতে পারবে।’
IMG0
উল্লেখ্য, গত মার্চ মাসে ওয়াশিংটন তুরস্ক, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ১০টি বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রগামী সরাসরি ফ্লাইটের কেবিনে বড় ধরনের মোবাইলসহ সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এসব বিমানবন্দর থেকে কেবলমাত্র লাগেজ নেয়ার অনুমতি ছিল। জঙ্গি হামলার আশংকায় গোয়েন্দা রিপোর্টের ওপর ভিত্তি করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এএফপি।
ইত্তেফাক/সেতু
