পাটুরিয়া ঘাটে ফেরি-লঞ্চ চলাচল ব্যাহত

আপডেট : ১০ জুলাই ২০১৭, ১৬:৪৯
পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত ও প্রবল স্রোতে সোমবার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল মারাত্মক ব্যাহত হয়েছে। ফলে উভয় ঘাটে র্দীঘ যানজট সৃষ্টি হয়েছে।
 
ঘুর পথে যাতায়াতের কারণে ফেরির ট্রিপ সংখ্যা হ্রাস পাচ্ছে। এতে অপেক্ষামাণ যানবাহন সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
 
বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানান, স্রোতের কারণে ফেরির ট্রিপ সংখা কম হচ্ছে। লঞ্চে সীমিত যাত্রী নিয়ে সতর্কতার সঙ্গে চলতে হচ্ছে।  
 
 
ইত্তেফাক/ইউবি