তুরস্কের সিরীয় সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় হাতাই প্রদেশে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)’র হামলায় রোববার রাতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।
সোমবার আনাদোলু সংস্থা একথা জানিয়েছে। রবিবার রাতে মুস্তফা কামাল ইউনিভার্সিটির কাছে একটি চেকপয়েন্টে এ হামলা চালানো হয়। এ সময় পুলিশ সদস্যরা গাড়ির নিয়মিত তল্লাশি চালাচ্ছিল। এ সময়ে পিকেকে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশ পাল্টা গুলি চালালে হামলাকারীরা পালিয়ে যায়।
এই ঘটনায় আহত তিন পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে জরুরি চিকিৎসা দেয়া হয়। কিন্তু এদের মধ্যে দুই জন মারা যায়। অপরজনের অবস্থা আশঙ্কাজনক। অপরাধীদের পাকড়াও করতে পুলিশ ব্যাপক অভিযান শুরু করেছে। সিনহুয়া।
ইত্তেফাক/সাব্বির
