গৌরীপুরে ভাতিজিকে খুন করে চাচার আত্মাহত্যা

আপডেট : ১০ জুলাই ২০১৭, ২২:১৪
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা গ্রামে সোমবার ভাতিজি জান্নাতুলকে (১২) কুপিয়ে হত্যার পর চাচা মিজানুর রহমান (২৫) নিজের গলা কেটে আত্মাহত্যা করেছেন।
 
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে জান্নাতুলের মা আরজিনা খাতুন বলেন, ‘সন্ধ্যার পর আমি ভাত রান্না করছিলাম। হঠাৎ মেয়ের চিৎকার শুনে ছুটে গিয়ে দেখতে পাই তার চাচা তাকে কুপিয়ে রক্তাক্ত করেছে। এরপরই আমি মেয়েকে নিয়ে হাসপাতালে ছুটে আসি।’
 
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারজানা জানান, জান্নাতুলকে হাসপাতালে আনার পূর্বেই মারা যায়। সে শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এ দিকে মৃত্যু খরব বাড়িতে পৌঁছালে তার চাচা মিজানুর রহমান (২৫) নিজের গলায় ছুরি চালিয়ে আত্মাহত্যা করেছেন।
 
মিজানুরের চাচা খলিলুর রহমান জানান, মিজানুর দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন ছিল।
 
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদ জানান, ভাতিজিকে খুন ও চাচার আত্মাহত্যার বিষয়টি নিশ্চিত করেন বলেন, লাশ উদ্ধার  করে মর্গে পাঠানো হয়েছে। ‍
 
 
ইত্তেফাক/ইউবি