ওবামার অন্যরকম চমক!

আপডেট : ১১ জুলাই ২০১৭, ০০:০৫

ছয় মাসের মেয়েকে নিয়ে আলাস্কার একটি বিমানবন্দরে অপেক্ষা করছিলেন মা জোলেনি জ্যাকিনস্কাই। অপেক্ষা করতে করতে দূর থেকে এক ভদ্রলোককে দেখে তার কিছুটা চেনা চেনা লাগতে শুরু করে। ওবামার চেহারার সাথে ভদ্রলোকের চেহারায় দারুণ মিল। একটু কাছে গিয়ে কথা বললে মন্দ হয় না। সময় কাটাতে গিয়ে গল্প জুড়ে দেন জোলেনি জ্যাকিনস্কাই। এক পর্যায়ে জোলেনির মেয়েকে কোলে তুলে নেন ভদ্রলোক। জোলেনি তখনো বুঝে উঠতে পারেননি। মেয়েকে কোলে নেওয়ার পর এক পর্যায়ে বুঝতে পারেন এতো তাদের সাবেক প্রেসিডেন্ট ওবামাই!

 

খুশিতে লাফিয়ে ওঠেন জোলেনি। মি. ওবামাও নিজের থেকে নিজেকে প্রকাশ না করে একটু চমক দিতে চেয়ে ছিলেন। ওবামার কোলে বেশ শান্তই ছিল মেয়ে গিসেলি। সাবেক মার্কিন প্রেসিডেন্টের সাথে কাটানো সময় প্রসঙ্গে জোলেনি বলেন, ছুটি কাটিয়ে বাড়ি ফেরার জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিলেন ওবামা। মাত্র পাঁচ মিনিটের এই সাক্ষাতের কথা স্মরণ থাকবে আজীবন। এটা আমার জন্য সত্যিই আনন্দের একটা দিন ছিল। বারাক ওবামার কোলে তোলা মেয়ের ছবিটাও আমার কাছে খুবই মূল্যবান।-এনবিসি নিউজ
ইত্তেফাক/নূহু