হোয়াইট হাউজে ন্যাটো মহাসচিবের সঙ্গে এক বৈঠকে ‘অরিজিন’ শব্দ উচ্চারণ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো কসরত্ করতে হয়েছে। বারবারই তিনি ‘অরিজিন’ না বলে, বলে ফেলছিলেন ‘অরেঞ্জ’।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার আঁতাতের অভিযোগ বিষয়ে কংগ্রেসের স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারের সদ্য প্রকাশিত প্রতিবেদন নিয়ে কথা বলার সময় এ কাণ্ড করেন ট্রাম্প। ওভাল অফিসে মঙ্গলবার নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গকে পাশে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন ট্রাম্প। তখনই সাংবাদিকদেরকে মুলারের তদন্তের আসল কারণ খতিয়ে দেখার অনুরোধ জানাতে গিয়ে ট্রাম্প ওই ভুল শব্দ উচ্চারণ করেন।
তিনি বলেন, “আমি আশা করি তারা এখন মূল (এখানে তিনি অরিজিন না বলে অরেঞ্জ বলেন), তদন্ত শুরুর মূল কারণ (আবারও তিনি অরিজিন না বলে অরেঞ্জ বলেন) খতিয়ে দেখবে।
আরো পড়ুন: ‘আমার উপর অ্যাসিড হামলার চেষ্টা হয়েছিল’
“আপনারা তদন্তের আসল (এখানে তিনি অরিজিন বলেন) কারণ দেখুন, কোথা থেকে এর সূচনা হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল, কে এটা শুরু করেছিল। এটাতে কি ম্যাকক্যাবে বা কোমি বা আরো অনেকে জড়িত আছেন।”
ইত্তেফাক/এসআর
