থাইল্যান্ডে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে ৮ জনকে গুলি করে হত্যা

আপডেট : ১১ জুলাই ২০১৭, ১৪:৩৫
থাইল্যান্ডের ক্রাবি প্রদেশে বন্দুকধারীর হামলায় তিন শিশুসহ আটজন নিহত হয়েছে। মঙ্গলবার পুলিশ একথা জানিয়েছে। তদন্ত কর্মকর্তাদের ধারণা ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। 
 
পুলিশ জানায়, ছয় থেকে সাত সদস্যদের একটি চক্র সোমবার স্থানীয় সময় বিকেল চারটার দিকে একটি বাড়িতে ঢুকে এই হামলা চালায়। হামলার সময় বাড়ির মালিক বাইরে ছিলো। হামলাকারীরা ১০ ব্যক্তিকে জিম্মি করে বাড়ির মালিকের জন্য অপেক্ষা করে।
 
আউ রুয়েক জেলার প্রধান কর্মকর্তা চিউত বুয়াথং বলেন, ‘রাত আটটার দিকে বাড়ির মালিক এলে বন্দুকধারীরা সকলের চোখ ও হাত বেঁধে গুলি করে। এতে ঘটনাস্থলেই ছয় জন নিহত হয়। হাসপাতালে আরো দুজন মারা যায়।’ এএফপি।
 
ইত্তেফাক/সেতু