ভারতের কোলকাতা বন্দর থেকে ছেড়ে আসা আর ভি বেঙ্গল গঙ্গা ইলিশের বাড়ি চাঁদপুরে পৌঁছেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় শহরের ডাকাতিয়া নদীর পুরোনো লঞ্চ টার্মিনালে পর্যটকদের নিয়ে এই জাহাজটি নোঙ্গর করে।
জাহাজটিতে ১৯ জন পর্যটক ও ৩০ জন ক্রু নিয়ে ভারতের খিদিরপুর থেকে যাত্রা করে। এর পর ভারতের সুন্দরবনের কোলঘেঁষে বাংলাদেশের মোংলা হয়ে সোনারবাংলায় এসে পৌছে।
আরও পড়ুন: রাজধানীর তেজগাঁওয়ে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান পর্যটক ও জাহাজের কর্মকর্তাদের ফুল দিয়ে স্বাগত জানান। এসময় বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং নৌপুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুদীর্ঘ ৭০ বছর পর ভারতীয় এই জাহাজে আসা পর্যটকররা বাংলাদেশ এবং ইলিশের বাড়ি চাঁদপুর, নদীর দুইপাড়ের সৌন্দর্য নিয়ে ভূয়সী প্রশংসা করেন।
এর আগে বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় জাহাজটি বরিশাল নদীবন্দর ত্যাগ করে। শুক্রবার আর ভি বেঙ্গল গঙ্গা চাঁদপুর ছেড়ে নারায়ণগঞ্জ এবং রাজধানীর সদরঘাট যাবার কথা রয়েছে।
ইত্তেফাক/এমআরএম
