‘কাদের ভাই এখন সম্পূর্ণ সুস্থ’

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১১:৪১

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্পূর্ণ সুস্থ বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

 

শুক্রবার সকালে এক ফেসবুক পোস্টে ইকবালুর রহিম লিখেছেন, ‘আমাদের প্রিয় কাদের ভাই এখন সম্পূর্ণ সুস্থ। আজ সকালে মাউন্ট এলিজাবেথ হসপিটালে।’

 

উল্লেখ্য, গত ৩ মার্চ ভোরে শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। প্রথমে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া হলেও পরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয় তাকে। পরে এনজিওগ্রামে কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এরপর নেয়া হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে।

 

ইত্তেফাক/এএম