ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪২

আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৩:০১
 
ঝিনাইদহে বিশেষ অভিযান পরিচালনা করে ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলাব্যাপী সন্ত্রাস, নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ১৫ জন, হরিণাকুন্ডু থেকে ৭ জন, শৈলকুপা ৬ জন, কালিগঞ্জ থেকে ৫ জন, মহেশপুর থেকে ৪ জন, কোটচাঁদপুর থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। এদের মধ্যে ঝিনাইদহ সদর থানা থেকে ২ জনকে ইয়াবা, ফেন্সিডিল এবং একজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
 
ইত্তেফাক/এমআর