পশ্চিম তীরের উত্তরাঞ্চলে জেনিন শরণার্থী শিবিরে বুধবার ভোরে ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে দুই ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। ফিলিস্তিনি মেডিকেল ও নিরাপত্তা সূত্রে একথা বলা হয়েছে।
ওই সূত্র মতে, সেনাদের গুলিতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় অপরজনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে সে মারা যায়।
ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনি বন্দুকধারীরা সেনাদের ওপর হামলা চালালে ও বিস্ফোরক ছুঁড়ে মারলে সেনারা পাল্টা হামলা চালায়। ইসরাইলি সেনাবাহিনীর এক নারী মুখপাত্র জানান, এতে কোনো ইসরাইলি সেনা আহত হয়নি। তাস।
ইত্তেফাক/সেতু
