রাজবাড়ীতে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৮

আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৪:০৮
 
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে।
 
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ বুধবার রাজবাড়ী ও ফরিদপুর আদালতে পাঠানো হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলাধীন নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রাম থেকে আলী আকবরের ছেলে জাহিদ মোল্যা (৪০), জঙ্গল ইউনিয়নের আখশূকনা গ্রামের মৃত শচিন্দ্রনাথ বিশ্বাসের ছেলে রবিন বিশ্বাস (৩৪), রাজবাড়ী সদর বেলগাছি গ্রাম থেকে ইসমত আলী খলিফার ছেলে সাগর খলিফা (১৯), বালিয়াকান্দি সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে ফজলু শেখ (৩২), একই ইউনিয়নের পূর্বমৌকুড়ী গ্রামের রাকিব উল্ল্যার ছেলে রবিউল মোল্যা (২৮), জামালপুর ইউনিয়নের বাকসীডাঙ্গী গ্রামের মৃত অমল কৃষ্ণ সরকারের ছেলে কমল কৃষ্ণ সরকার (৫৬) ও তার ছেলে উজ্জল সরকার (২৭), নারুয়া ইউনিয়নের মরাবিলা গ্রামের রস্তম মোল্যার ছেলে মতিয়ার রহমান (৪৭)। 
 
ইত্তেফাক/কেকে