সিদ্ধার্থ মালহোত্রা ও জ্যাকুলিন ফার্নান্ডেজকে একসঙ্গে দেখা যবে শিগগিরই। তবে এরইমধ্যে তাদের একটি দীর্ঘ চুমুর ছবি ও দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ‘এ জেন্টেলম্যান’ ছবিতে চুমু খেয়েছেন জ্যাকুলিনকে। সদ্য মুক্তি পেয়েছে এ ছবির ট্রেলার।
আর মুক্তির পরই আলোচনায় উঠে এসেছে নতুন জুটির অনস্ক্রিন চুমু!
ছবিতে ‘গৌরব’ অর্থাৎ সিদ্ধার্থ একটি কর্পোরেট অফিসের কর্মী। গাড়ি, বাড়ি কোনও কিছুরই অভাব নেই জীবনে। শুধু নেই কোনও নারী বন্ধু। সেই অভাবই পূরণ করবেন ‘কাব্য’ অর্থাৎ জ্যাকুলিন। কাব্যর প্রেমে প়ড়েন গৌরব। কিন্তু কাব্য?
এখানেই আবির্ভাব হয় ‘ঋষি’র। এই চরিত্রেও রয়েছেন সিদ্ধার্থ। ছবিতে বিশেষ একটি ক্যামিও চরিত্রে রয়েছেন সুনীল শেটি। সব কিছু ঠিক আগামী ২৫ অগস্ট মুক্তি পাবে ছবিটি।
ইত্তেফাক/আনিসুর
