রাজধানীর কারওয়ান বাজারে আগুন

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১৩:০০

রাজধানীর কারওয়ান বাজারে একটি হার্ডওয়্যার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে ওই মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে।

কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. এরশাদ জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়।পরে স্থানীয়দের সহায়তায় ১২টা ১০ মিনিটে আগুন নেভানো হয়।

আরও পড়ুন: রাজধানীর উত্তরখানে কয়েল কারখানায় আগুন

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ইত্তেফাক/এমআরএম