আফগানিস্তানে অপহৃত ৭ বাস যাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ১২ জুলাই ২০১৭, ২০:৫১
আফগান কর্তৃপক্ষ অপহৃত সাত বুলেটবিদ্ধ বাস যাত্রীর লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, মঙ্গলবার তালেবান দুষ্কৃতকারীরা হেরাত সিটির প্রাদেশিক রাজধানী ফারাহ’র একটি মহাসড়ক অবরোধ করে একটি বাস থামিয়ে ১৬ যাত্রীকে অপহরণ করে।
 
ফারাহ পুলিশের এক মুখপাত্র বলেন, তারা সাতজনকে গুলি করে হত্যা করে এবং বাকী নয়জনকে জিম্মি করে রেখেছে। সরকারি বাহিনী বুধবার জিম্মিদের মুক্ত করতে অভিযান শুরু করেছে। তিনি বলেন, ‘এ বিষয়ে তালেবানরা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।’ এএফপি।
ইত্তেফাক/সাব্বির