ড. শাম্মী আহমেদকে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং আতাউর রহমানকে সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মনোনয়ন প্রদান করা হয়েছে।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় , দলের সভাপতি শেখ হাসিনা গত ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ড. শাম্মী আহমদকে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট নাট্যজন আতাউর রহমানকে সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।
তাৎক্ষণিক প্রতিক্রীয়ায় শাম্মী আহমেদ বলেন, ‘আওয়ামী লীগের সাথে আমাদের পারিবারিক ঐতিহ্য রয়েছে। আমার পিতা (মহিউদ্দিন আহমেদ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে রাজনীতি করেছেন।তিনি দীর্ঘদিন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আমি শেখ হাসিনার সঙ্গে কাজ করার জন্য দেশে ফিরে এসেছি।’ বাসস
ইত্তেফাক/ইউবি
