মিরসরাইয়ে স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী আটক

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১৬:২৬

মিরসরাইয়ে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামের ফেলুমিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম নুরবানু (৪৫)। নিহতের বাড়ি থেকে জোরারগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী আবদুল মান্নানকে আটক করেছে।

আরও পড়ুনঃ গোদাগাড়ীতে নিখোঁজের তিন মাসেও উদ্ধার হননি কৃষক রফিক

জোরারগঞ্জ থানায় উপ-পরির্দশক আবিদ আলী বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী আবদুল মান্নায় স্ত্রী নুরবানুর মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান। আমরা খবর পেয়ে আবদুল মান্নানের ঘর থেকে নুরবানুর লাশ উদ্ধার করেছি। নিহতের মাথায় একাধিক জখম রয়েছে। লাশ ময়নাতদন্তের জন চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক স্বামী আবদুল মান্নানকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা মকবুর হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।’

ইত্তেফাক/নূহু