ফকিরহাটে পিকআপের ধাক্কায় নিহত ১

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১৬:৪১

বাগেরহাটের ফকিরহাটে খুলনা-ঢাকা মহাসড়কে মুরগিবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সাধুর বটতলা এরাকায় শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত কেরামত আলী ফকির (৬৫) লখপুর এলাকার মৃত তৈয়ব আলী ফকিরের পুত্র।

ভূক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে ফকিরহাটের উদ্দেশ্যে যাওয়ার পথে একই দিকে যাওয়া মুরগিভর্তি মিনি পিকআপ পেছনদিক থেকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় কেরামত আলীকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে নেওয়া হচ্ছিলো। পথে তিনি মারা যান।

আরও পড়ুনঃ মিরসরাইয়ে স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী আটক

এ বিষয়ে কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম কিছুই জানেন না বলে জানান।
ইত্তেফাক/নূহু