বজ্র বৃষ্টিসহ ভারী বৃষ্টিপাত হতে পারে

আপডেট : ১৪ জুলাই ২০১৭, ১৪:১৪
 
আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টিসহ ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া অফিস জানায়।
 
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ শুক্রবার সকাল ১২টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
 
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় ভোর ৫টা ২০ মিনিটে।
 
ইত্তেফাক/এমআর