যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যে পওয়েলে বুধবার রাতে একটি হাউসবোটে বিস্ফোরণে এক নারী পর্যটক নিহত ও আরো চারজন মারাত্মকভাবে আহত হয়েছে।
পুলিশ বৃহস্পতিবার সকালে এ হতাহতের খবর নিশ্চিত করেছে। তারা জানায়, নিহত নারীর নাম কারস্টেন মেয়ার। তারা বসয় ৫২ বছর। তিনি কলোরাডো থেকে সেখানে বেড়াতে এসেছিলেন।
গ্লেন কেনিওন ন্যাশনাল রিক্রিয়েশন এরিয়ায় স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে এ বিস্ফোরণ ঘটে। ছাউনিতে নৌকার জেনারেটর চালুর চেষ্টা করার সময় এ ঘটনা ঘটে। ওই নৌকাতে ২৪ জন আরোহী ছিলেন। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত করা হচ্ছে। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
