মানিকগঞ্জে ধলেশ্বরী নদী থেকে ফজর আলী (৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার জাগীর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফরজ আলী উকিয়ারা গ্রামের রুপাই আলীর ছেলে এবং তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে গরুসহ তিনি বাড়ির পাশে ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। গরুকে গোসল দিয়ে তিনি পুনরায় গোসল করতে নেমে নদীতে ডুব দিয়ে আর উঠে আসেননি। পরে স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখুঁজির দেড় ঘন্টা পর ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুনঃ বড়াইগ্রামে গৃহবধূকে হত্যার অভিযোগ
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হানিফ আলী বলেন, নিহত ফজর আলীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/নূহু
