ভারতে দ্বিতীয় দলিত রাষ্ট্রপতি হওয়ার পথে রামনাথ

আপডেট : ১৫ জুলাই ২০১৭, ১৬:৫৬
ভারতে দলিত নেতা রামনাথ কোবিন্দই পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বলে জোরালোভাবে ধারণা করা হচ্ছে। ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে বিজয়ী হলে কোবিন্দ হবেন কে.আর নারায়ণের পর দলিত সম্প্রদায় থেকে দেশটির দ্বিতীয় রাষ্ট্রপতি।
 
মোদীর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে ৭১ বছর বয়সী রামনাথ কোবিন্দ খুবই জনপ্রিয়। তাই দেশটির সোমবারের রাষ্ট্রপতি নির্বাচনী দৌড়ে তার বিজয়ী হওয়ারই প্রবল সম্ভাবনা। নির্বাচনের ফলাফল জানা যাবে বৃহস্পতিবার।
 
নির্বাচনে কোবিন্দ ভারতের রাষ্ট্র প্রধান নির্বাচিত হলে রাষ্ট্রপতি কে.আর নারায়ণের পর এটি হবে মাত্র দ্বিতীয় ঘটনা। তিনি ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। নিপীড়িত জাতির একজন সদস্য থেকে তিনি এ পদে অধিষ্ঠিত হন। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির