মানিকগঞ্জের বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১৯:০১

মানিকগঞ্জের শিবালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিসান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের তাড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিসান ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

আরও পড়ুনঃ মানিকগঞ্জে ধলেশ্বরী নদী থেকে ব্যাবসায়ীর লাশ উদ্ধার

জাহাঙ্গীর হোসেনের প্রতিবেশী লালচাঁন মিয়া জানান, দুপুরে বাড়ির উঠানে শিশু জিসান খেলা করছিল। এ সময় ঘরের টিনের বেড়া থেকে শিশুটি বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুটিকে উদ্ধার করতে গিয়ে আহত হন তার মা ও চাচা।

ইত্তেফাক/নূহু