নন্দিত নাট্যকার দীপু হাজরা’র পরিচালনায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘মালতী’। নাটকে এক যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ।
জানাযায়, মালতী একজন যৌনকর্মী, সৎ মায়ের ঘরে রেড়ে ওঠা তার। সংসারে উপার্জনের কোন লোক নেই। তাই সুন্দর, স্বাভাবিক জীবন থেকে ছিটকে পড়ে নাম লেখান এ পেশায়। কখনও কখনও রাস্তায়, রেল লাইনের পাশে কখনও সমাজের বিভিন্ন স্তুরের মানুষের বাসায় কিংবা হোটেলে রাত যাপন করতে হয় নতুন নতুন খদ্দেরের সঙ্গে। আর এর সাথে যুক্ত থাকে কয়েকজন দালাল চক্র। কোনো এক ঘটনায় তাকে নিয়ে যাওয়া হয় একটি বাসায়।
সেখানে গিয়ে মালতী দেখতে পান একজন পাগলের সাথে সময় দিতে হবে। এটি কী করে সম্ভব? মালতি প্রশ্ন করলে পাগলটির বাবা বলেন তার ছেলেটি একটি মেয়েকে ভালোবাসতো যে আজ তার জীবনে নেই। যত টাকা লাগে সে দিবে কিন্তু তাকে কয়েক মাস তার সাথে থাকতে হবে। এদিকে সম্রাট নামে একজন মালতীকে ভালোবাসে। মালতী বলতেই সে পাগল। তাইতো সম্রাট বিয়ের বাজার করে সামনে এসে দাঁড়ায় মালতীর। এরপর কি হবে জানতে চাইলে দেখতে হবে পুরো নাটকটি।
আহসান হাবিব সকালের রচনায় নাটকে অভিনয় করেছেন মাজনুন মিজান, শ্যামল মওলা, খালেকুজ্জামান, শিরিন আলম, তপন বাজপেয়ী, দেব মিঠু, মাহবুব অনুভব, সাদ্দাম সানী, রিমা, মম নুর, মাহমুদ বেলাল, লরিন, নিশু প্রমূখ।
আসছে ঈদে ‘মালতী’ নাটকটি একটি বেসরকারী টেলিভিশনে প্রচারের কথা রয়েছে।
ইত্তেফাক/ রেজা
